শনিবার, ১ আগস্ট ২০২৬

চিটাগাং চেম্বার ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বিষয়ে পরামর্শ সভা

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (অর্থবছর ২০২৩-২০২৭) বিষয়ক পরামর্শ সভা আজ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, আগামী ৫ বছরে ৮টি খাতকে আগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে ফ্রেইমওয়ার্ক তৈরি করা হবে। যেমন : ব্যবসায়িক পরিবেশ উন্নতি করে বেসরকারি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, পাবলিক ইনস্টিটিউটগুলোর সক্ষমতা বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, নারী, শিশু ও পশ্চাৎপদ গোষ্ঠীর সুরক্ষা প্রদান ইত্যাদি।
সভায় বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান, অপারেশন ম্যানেজার মিস ডেনডান চেন, লিড কান্ট্রি ইকোনোমিস্ট ইউতাকা ইয়োশিনো, অপারেশন অফিসার, মো. আজাদ রহমান, সিনিয়র প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ মোহাম্মদ লুৎফুল্লাহ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ডা. মুনাল মাহবুব, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, উইম্যান চেম্বার পরিচালক লুৎমিলা ফরিদ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সাবেক সভাপতি জসিম আহমেদ, কে লাইন বাংলাদেশ লিমিটেডের ডিএমডি সাহেদ সরওয়ার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সভাপতি মো. টিপু সুলতান শিকদার, হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ মুহাম্মদ শোয়েব হাসান, আমব্রেলা পিএমসি’র সিইও ইকবাল চৌধুরী, এপেস্ক ফুড লিমিটেডের ইডি মুমিনুদ্দিন আহমদ খান, প্যাসিফিক জিনসের জিএম আনওয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...