রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন আজ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন আজ।
১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।

দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ সুরক্ষা বিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠন সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯ টা ১৫ মিনিটে বনানী কররস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে অনুষ্ঠিত হবে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল ।

বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি এ অনার্স পাস করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতাই ছিলেন না। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় প্রচন্ড উৎসাহ ছিল তাঁর। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগস্ট শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করার জন্য দল ও সহযোগী সংগঠনগুলোর সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায়...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড-এর দ্রুত বিচার চান তার পরিবার ও এলাকাবাসী । সরেজমিনে বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে...

সর্বশেষ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা...

এক অসহায় পরিবারের ৪৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলে নিতে হামলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...