বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ না দেয়ায় সহকারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

- Advertisement -
Single page 1st Paragraph

ঘুষের টাকা চেয়ে না পাওয়ায় সহাকারী শিক্ষককে পিটিয়ে আহত করলেন প্রধাণ শিক্ষক।
রোববার (১৯ জুন) স্কুল চলাকালীন ওই বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান (৪২) এই বিদ্যালয়ের  সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (৫৬) কে মারধর করেছেন। আহত শিক্ষক  ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহত শিক্ষক রফিকুল ইসলাম জানান, উচ্চতর বেতন স্কেলের (টাইমস্কেল) জন্য রেজুলেশন করে বিদ্যালয়ের ১১ জন শিক্ষক -কর্মচারী আবেদন করেন। সেই আবেদন ফরমে প্রধান শিক্ষক স্বাক্ষর না দিয়ে জনপ্রতি দুই হাজার টাকা করে ঘুষ দাবি করেন। দুই মাস আগে আবেদনপত্রগুলো প্রধান শিক্ষকের কাছে জমা হয়েছে। কিন্তু তিনি তাতে স্বাক্ষর করেননি। এমন অবস্থায় প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান তিনি। তখন প্রধান শিক্ষক বলেন, ‘জনপ্রতি দুই হাজার টাকা করে চেয়েছিলাম, এখন ১৫শ’ টাকা করে দেওয়া হলে স্বাক্ষর করবেন।’

এ সময় শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষকরা কেউ ঘুষ দেবেন না, টাইমস্কেল তাদের অধিকার বলে জানালে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে কাঠের চেয়ার দিয়ে তার (রফিকুল ইসলাম) মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য শিক্ষক ও ছাত্ররা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার মাথায় সেলাই ও ব্যান্ডেজ করতে হয়েছে।

সহকারী শিক্ষক রফিকুল ইসলামের অভিযোগ, ঘুষের টাকা না দেওয়ায় তাকে পেটানো হয়েছে।তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘুষ চাওয়ার কোনো ঘটা ঘটেনি। কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য আঘাত করেছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...