শনিবার, ২০ জুন ২০২৬

ভারতে বজ্রপাতে একদিনে ৩০ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতে বজ্রপাতে একদিনে ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে এক বিহার রাজ্যেই মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যাতেও রোববার (১৯ জুন) ঘটেছে প্রাণহানির ঘটনা।

এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছে একাধিক রাজ্য। সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুধুমাত্র বিহারে গত শনিবার রাত থেকে বজ্রপাত এবং বজ্রঝড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির পৃথক আটটি জেলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এর মধ্যে ভাগলপুর জেলা থেকে ছয়জন, বৈশালী থেকে তিনজন, বাঁকা ও খাগরিয়া থেকে যথাক্রমে দুইজন এবং মুঙ্গের, মাধেপুরা, কাটিহার এবং সহরসা থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে বজ্রপাত এবং বজ্রঝড়ে এতো মানুষের মৃত্যুর ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের জন্য তাদের নিকটাত্মীয়কে ৪ লাখ টাকা রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণাও দিয়েছেন তিনি।

অন্যদিকে ভারতের আরেক রাজ্য ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছ। এছাড়া বজ্রপাতে ৫২টি ছাগলও মারা গেছে রাজ্যটিতে।

জেবি

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...