শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়া থেকে মো. রিয়াদকে (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রিয়াদ উপজেলার পদুয়া থানার মো. মোজাফফরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক কর্নেল এম. এ ইউসুফ।

কর্নেল এম. এ ইউসুফ বলেন, বেশ কিছুদিন ধরে লোহাগাড়ায় অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা বিভিন্ন কাজে অস্ত্রগুলো ব্যবহার করে থাকে বলে খবর পাচ্ছিলাম। এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৯ জুন) দিবাগত রাত ২টায় এই সিন্ডিকেটের মূলহোতা মো. রিয়াদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার ঘরের ভেতরে মাটি খুঁড়ে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ জানায়, অস্ত্রগুলো তারা মূলত তিন ধরনের কাজে ব্যবহার করত। প্রথমত মাদক কেনা বেচার সময় বেকআপ দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর জন্য এবং তৃতীয়ত নির্বাচন বা বিভিন্ন উপলক্ষে অস্ত্রসমূহ ভাড়া বা অনেকসময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করতো। গ্রেপ্তার রিয়াদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...