বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম।

নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন...

রং-পোড়া মবিলে নামি ব্র্যান্ডের মবিল তৈরি, জয়শ্রী অটোমোবাইলস সিলগালা

চট্টগ্রাম নগরের মাদারবাড়ির পোড়া মসজিদ গলিতে আবাসিক এলাকার ভবনগুলোর নিচে কোথাও গড়ে উঠেছে নকল মবিল তৈরির কারখানা, কোথাও আবার রাখা হচ্ছে এসব পণ্য তৈরির...

নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর নাছিরাবাদে নিজ বসতঘর থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে...

সর্বশেষ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া...

রং-পোড়া মবিলে নামি ব্র্যান্ডের মবিল তৈরি, জয়শ্রী অটোমোবাইলস সিলগালা

চট্টগ্রাম নগরের মাদারবাড়ির পোড়া মসজিদ গলিতে আবাসিক এলাকার ভবনগুলোর...

নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর নাছিরাবাদে নিজ বসতঘর থেকে ছন্দা শর্মা কান্তা...

অভিনেতা সোহেল খান মারা গেছেন

টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন...

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া...

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...