শুক্রবার, ২৬ জুন ২০২৬

ওয়াশিংটনে বন্দুক হামলায় কিশোর নিহত, পুলিশসহ আহত ৩

- Advertisement -
Single page 1st Paragraph

আবারো মার্কিন যুক্তরাষ্ট্র বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এবার খোদ ওয়াশিংটন ডিসিতেই ঘটলো এ ঘটনা। রোববার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর-পূর্ব ওয়াশিংটন ডিসিতে কনসার্ট ‘মোচেলা’য় এ বন্দুক হামলা চালানো হয়। এতে ১৫ বছর বয়সের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে একজন পুলিশ সদস্যসহ আরও ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের বিভাগীয় প্রধান রবার্ট জে কনটি বলেন, ১৫ বছরের ওই বালক ঘটনাস্থলেই মারা যায়। যে কনসার্টে এ হামলা হয়েছে তার অনুমতি ছিল না। তবে এই মোচেলা ফেসটিভালকে ওয়াশিংটন ডিসির সংস্কৃতিরই অংশ হিসেবে ধরা হয়। তাই অনুষ্ঠানটিতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি। তবে এ ঘটনার পর সেখানে ১০০ জনের একটি পুলিশের টিম পাঠানো হয়েছে। আহতদের এরই মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হামলা করেছে তা এখনও জানা যায়নি।উল্লেখ্য, গত দেড় মাসে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। মে মাসে টেক্সাসের বন্দুক হামলায় ২৩ জনের মৃত্যু হয়। তারপর যুক্তরাষ্ট্রে বন্দুক নীতি আরও কঠোর করার দাবি ওঠে, চলে বিক্ষোভও। তবে কংগ্রেস সদস্যরা এ নিয়ে এখনও একমত হতে পারেননি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...