শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে পরিচালিত দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুরাছড়ি উপজেলা হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলার যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন।

এ সময় জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য সরবরাহ, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, টিকাদান, পশু মোটাতাজাকরণ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে পশুপাখি পালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

গত ১৮ নভেম্বর শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে শুধু দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর,...

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে...

১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে...

সর্বশেষ

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে...

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর...

১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী ১২ থেকে ১৮...

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে...

মোহাম্মদ জমিরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

স্লোগান-এর পরিচালনা সম্পাদক ও ব্যাংকার মোহাম্মদ জমিরের ২৩তম মৃত্যুবার্ষিকী...