শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

 কাভার্ড ভ্যান ও টমটমের সংঘর্ষে টেকনাফে  দুই রোহিঙ্গা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে টমটমের দুই যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

ঘটনাস্থলে নিহত দুজন হলেন হোয়াইক্যং উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)। সোমবার (২০ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় যে,কক্সবাজার দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান গাড়িটির ধাক্কায় উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা একটি টমটম গাড়ির দু’জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়েছে আরও ৪জন। ঘটনাস্থলে নিহত দু’জনের পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন,একটি কাভার্ড ভ্যান গাড়ির সাথে টমটম গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়ছে।আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহগুলো উদ্ধার করি এবং এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...