রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এ ধরনের বেআইনি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ভার সম্পূর্ণ ওই কর্মকর্তার নিজস্ব, বাহিনী কখনোই এর দায়ভার বহন করবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন।

এসপি মর্যাদার একজন কর্মকর্তার গ্রেপ্তারে পুলিশ বাহিনীর ভেতরে কোনো মানসিক চাপ তৈরি হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, “এটি মানসিকভাবে চাপে পড়ার মতো কোনো বিষয় নয়। যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াবেন, ব্যক্তিগত দায় তাকেই নিতে হবে। এর সঙ্গে বাহিনীর কোনো সম্পর্ক নেই। বরং এটি সবার জন্য একটি স্পষ্ট বার্তা যে, যারাই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধেই কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, “যেহেতু এটি একটি রাষ্ট্রদ্রোহ মামলা, তাই আইন অনুযায়ী এটি রুজু করার আগে সরকারের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা ছিল। শনিবার সরকারের সেই অনুমোদন পাওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। এই ইউনিটই স্পর্শকাতর এই মামলাটির তদন্ত করবে এবং নিয়ম অনুযায়ী আজই (রোববার) তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার এক ভয়ংকর পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। সেখানে দলটির নেতাদের ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর ছক এবং পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের সুনির্দিষ্ট প্রমাণও তার বিরুদ্ধে মিলেছে।

ডিআইজি আরও জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক রিপোর্টে এসব রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ মেলার পরই তার বিরুদ্ধে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত এসপি জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দেন। এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এই বিভাগের সব খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ)পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন...

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

সর্বশেষ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয়...

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...