বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মিয়ানমারে স্বাধীনতা ও নাগরিকত্ব নিয়ে ফিরতে চান রোহিঙ্গারা

- Advertisement -
Single page 1st Paragraph

নিজের মাতৃভূমি মিয়ানমারে স্বাধীনতা ও নাগরিকত্ব নিয়ে ফিরতে চান উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে থাকা রোহিঙ্গারা।

রোববার (১৯ জুন) সকাল ৮টা থেকে প্রতিটি রোহিঙ্গা
বিভিন্ন দাবি নিয়ে নিজ দেশে তাদের ফিরিয়ে নিতে ক্যাম্পে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ক্যাম্পভিত্তিক হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। তাদের স্লোগান ছিল ‘লেটস গো হোম’।

এদিন সকাল থেকে উখিয়ার কুতুপালংয়ের ৩ নম্বর লম্বাশিয়া, ৪ নম্বর মধুরছড়া, বালুখালীর ৫ নম্বর, ১৭ নম্বর ও ১৮ নম্বর মোচরা ক্যাম্পে এসব মানববন্ধন করেন তারা।

তাদের দাবি- গত ৫ বছর ধরে তারা শরণার্থী হয়ে বাংলাদেশে বাস করছেন। মিয়ানমারের ১৩৫ জাতির মতো তারাও নাগরিক সুবিধা দিয়ে তাদের গ্রামে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এবং তাদের জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষতিপূরণ দিতে হবে। স্বাধীনভাবে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে তারা দাবি তুলেন-তাদের মূল অধিকার পুনরুদ্ধার করতে হবে। স্বীকৃতি দিতে হবে, প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় সীমিত করতে হবে। প্রত্যেক রোহিঙ্গাকে প্রত্যাবাসন করণ এবং প্রত্যাবাসন সংক্রান্ত প্রত্যেক চুক্তি অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয়ান ইউনিয়ন, বাংলাদেশ, এনজিও সংশ্লিষ্টদের প্রত্যাবাসনে অন্তর্ভুক্ত করণ, মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করে ক্ষতিপূরণ দিতে হবে।

কুতুপালং তিন নম্বর লম্বাশিয়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা শামশুল আলম বলেন, ‘বাংলাদেশ সরকারের করুণায় ৫ বছর এদেশে থাকলাম। তবে এবার নিজ দেশে অধিকারের দাবি নিয়ে ফিরতে চাই। আমাদের ক্ষতিপূরণ, স্বাধীনতা ও নাগরিক হিসেবে গ্রহণ করার জন্য মিয়ানমার সরকারের কাছে অনুরোধ করছি। নিজ দেশে ফিরে স্বাধীনভাবে বাঁচতে চাই। এসব দাবি মেনে নিয়ে আমাদের ফিরিয়ে নিতে আমরা এই সমাবেশ করছি।’

অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গাদের বিক্ষোভ মিছিল বা সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে মানববন্ধনের মাধ্যমে ছোট পরিসরে নিজ দেশে ফিরে যাওয়ার অনুভূতি প্রকাশের অনমুতি দেওয়া হয়েছে। তাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না।

জেবি

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...