চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বইমেলার আয়োজনের মতো নানামুখি প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, আজকের নতুন প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, চট্টগ্রাম সালবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, কবি নাজিমুদ্দিন শ্যামল, লেখক, অধ্যাপক সন্জীব বড়ুয়া, কথা সাহিত্যিক দীপক বড়ুয়া, প্রফেসর ড৷ সৌরভ শাখাওয়াত, মিয়া জামশেদ উদ্দিন,কবি প্রদ্যোৎ কুমার বড়ুয়া, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন রাজু, এস এম আজাদ, হামিদুল হক চৌধুরী, সেলিম উদ্দিন, মিনহাজ উদ্দিন, আলমগীর ইমন। আবৃত্তি করেন দিলরুবা খানম, নাহিদা নাজু, প্রতীমা দাশ, গান পরিবেশন করেন এসবি সুমি, সোহেল, জুয়েল।
শুক্রবার বইমেলার ৪র্থ দিনে বিকেল ৪টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, রাজণীতিবিদ কাজী বেলাল, শহীদুল ইসলাম । এছাড়া সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলায় মাহবুবের রহমান শামীম
আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে
অনলাইন ডেস্ক

