সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী গুলিবদ্ধি হয়েছেন। গুলিবিদ্ধ নারীর নাম অরুণা চাকমা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলি লাগে।

এ সময় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দে্ওয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত নারীর আঘাতের চিহ্ন দেখে চিকিৎকেরা ধরাণা করছেন, তিনি শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আজাদীকে বলেন, ‘এক নারী গুলিবিদ্ধের ঘটনাটি শুনেছি। সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে ওই এলাকাটি খাগড়াছড়ি জেলার দীঘিনালার আওতাধীন।

প্রসঙ্গত, রাঙামাটির সাজেকে গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ টানা ১৯তম দিনে গড়িয়েছে। যার ফলে ওই অঞ্চলের সামগ্রিক যোগাযোগ, পর্যটন ও সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। সাজেক থেকে জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র সদস্যদের প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এই অবরোধের ডাক দেয়।

এই বিভাগের সব খবর

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের...

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের বাসের মধ্যে সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে...

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে...

সর্বশেষ

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক...

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের...

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও...

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...