শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার মতো অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে বিশ্বাস করেন পেসার হাসান মাহমুদ। প্রথম ম্যাচে আট উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরানোর সম্ভাবনা আরও জোরালো করতে স্বাগতিকদের এ অবস্থান কাজে লাগবে বলে মনে করেন তিনি।

অপরাজিত মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের জুটি বাংলাদেশের ঘাটতি মুছে দিতে সহায়তা করবে বলে আশা করছেন হাসান।

দ্বিতীয় দিনের খেলা শেষে হাসান বলেন, “মুশফিক ভাই ও হৃদয় যদি এই জুটি ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় আমরা ওদের রান টপকে যেতে পারব। আশা করি, বড় লিড নিতে না পারলেও অন্তত ঘাটতি পুষিয়ে নিতে পারব।”

৯০ রানে ৬ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান। তাঁর এই পারফরম্যান্সে বড় সংগ্রহের পথে থাকা ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। তাওহীদ হৃদয় ২৯ এবং মুশফিকুর রহিম ১৯ রানে ব্যাট করছেন।

হাসান আরও জানান, নতুন ও পুরোনো বল ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের পেসাররা ভিন্ন ভিন্ন কৌশল অনুসরণ করেন।

তিনি বলেন, “নতুন বলে আমরা সুইং ও সিম মুভমেন্ট কাজে লাগানোর চেষ্টা করি। বল পুরোনো হয়ে গেলে রান করার গতি নিয়ন্ত্রণ, চাপ তৈরি এবং জুটিবদ্ধভাবে বোলিংয়ের ওপর গুরুত্ব দেই।”

এই বিভাগের সব খবর

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন প্রকাশ বাচা মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ...

সর্বশেষ

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...