নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন প্রকাশ বাচা মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করেছে এসআরবি।
আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তার জাকির হোসেন হালিশহর থানাধীন সুন্দরীপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
এসআরবি জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকা থেকে মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। জাকির গত ৪ নভেম্বর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত আসামি মো. জাকির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

