শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, ‘আমি এই মর্মে আদেশ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অর্ডার অব প্রিন্সেস ওলগা, প্রথম শ্রেণির পদকে ভূষিত করা হোক।’

ডিক্রিতে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তার ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদানের’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন।

যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলেছিল এবং এর ফলে সড়কগুলো থেকে স্থলমাইন অপসারণ করা সম্ভব হয়।

আর এর ফলে বাসিন্দারা ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ পান।

মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, ‘এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষরকে বহন করে।’

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন।

তবে এ বৈঠকের কোনো তারিখ জানানো হয়নি।

রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প যুক্ত রয়েছেন।

এই বিভাগের সব খবর

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রহুল কবির...

অসত্য সংবাদে অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হলে...

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত...

সর্বশেষ

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

অসত্য সংবাদে অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা...

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...