সোমবার, ২ নভেম্বর ২০২৬

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা এবং মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিউ খাজা আজমির স্টোরে নকল ডানো ক্রিম বিক্রি এবং খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগ পাওয়া যায়।

মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাবার তৈরিতে রাসায়নিক রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।

অন্যদিকে, মাবিয়া বেকারিতে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে জরিমানা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ নেতৃত্ব দেন। তাদের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায়...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার...

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১...

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...