সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তৃতীয় টি-টোয়েন্টি জিতলে কিউইদের বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের স্বাদ নিবে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত।

সিরিজ টিকে থাকতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। ওয়েলিংটনে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

ক্রাইস্টাচার্চে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ৪ উইকেটে জিতেছে ভারত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ২২৫ রানের জবাবে ২ বল বাকী থাকতে জয় পায় ভারত। ওপেনার সঞ্জু স্যামসনের ৩৩ বলে ৬৭, অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৪২ এবং নামা ধীরের ১৫ বলে অপরাজিত ৪২ রান দলের জয় নিশ্চিত করে।

দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা, নামা ধীর ও নিতিশ কুমার রেড্ডি। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮১ রানের টার্গেটে ৭০ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর নামা ধীরের ১৭ বলে ৩১, তিলকের ২৬ বলে ৫১ এবং রেড্ডির ১৩ বলে ২৬ রানের ইনিংসে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। সর্বশেষ ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত। এরপর টানা পাঁচবার সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এরমধ্যে দু’বার নিউজিল্যান্ডের মাটিতে এবং তিনবার ঘরের মাঠে।

আগের ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া তিলক বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। প্রথম দুই ম্যাচ জিতে আমরা স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। টানা ষষ্ঠ সিরিজ জয়ের সুযোগ আমাদের সামনে। তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’

এদিকে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে কিউইদের। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় ব্ল্যাক-ক্যাপসরা।

দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘হেরে যাওয়া দুই ম্যাচে আমরা খারাপ খেলিনি। ভাগ্য সাথে না থাকায়, জয়ের দেখা পায়নি দল। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এ অবস্থা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং সিরিজে টিকে থাকতে হবে।’

সিরিজের শেষ তিন ম্যাচে পেসার ম্যাট হেনরিকে পাবে না নিউজিল্যান্ড। কাজের চাপ বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার লুকি ফার্গুসনকেও। সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন তিনি।

তৃতীয় টি-টোয়েন্টিতে ফার্গুসনের জায়গায় খেলবেন পেসার কাইল জেমিসন। প্রথম দুই ম্যাচে খেলেননি তিনি।
টি-টোয়েন্টিতে ৩৩বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে ২২বার জয় পেয়েছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের জয় ১১ ম্যাচে।

এই বিভাগের সব খবর

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত (২০) ও নুর উদ্দিন (২৫)। কিন্তু সেই সুখের স্বপ্ন স্থায়ী হলো মাত্র কয়েকমাস। যৌতুকের দাবি...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশী এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সৌদি...

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই...

সর্বশেষ

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে...

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা...

দীর্ঘ ছুটি শেষে খুলছে স্কুল-মাদ্রাসা

টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর)...

চট্টগ্রামে একদিনে রোপণ করা হবে এক লাখ গাছ

চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার একদিনে এক লাখ গাছ রোপণের ঘোষণা...

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে...