সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. শাখাওয়াত হোসেন চৌধুরী আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসেন চৌধুরী আর নেই(ইন্নালিল্লাহে…… রাজেউন)। (রবিবার (১৯ জুন) সকাল ১১ টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান উপজেলার গহিরা বক্স আলী চৌধুরী বাড়ির মৃত এজহার ফয়েজ চৌধুরীর দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি এক প্রকৌশলী পুত্র, এক চিকিৎসকসহ দুই কন্যা, স্ত্রী ও অনেক গুণগ্রাহী রেখে যান।
রবিবার বাদে আছর নগরীর ঘাটফরহাদবেগ খলিফা পট্টি মসজিদে তার প্রথম জানাজা এবং বাদে এশা নিজ গ্রাম রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
এছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সংগঠক আবু মনছুর, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনসহ সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...