শনিবার, ২০ জুন ২০২৬

কক্সবাজারে বজ্রপাতে ৩ জেলে নিহত, আহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বোটের মালিকসহ আরো দু’জন।
রোববার (১৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে আক্কাস (২২), দক্ষিণ ধূরুং কাঁচা এলাকার ছাবের আহমদের ছেলে মো. করিম (২৮) এবং পেকুয়া মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকায় মো. হোসেনের পুত্র মোঃ রমজান আলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লাপাড়া এলাকায় বেড়িবাঁধের বাইরে নৌ ফিশিং ঘাট থেকে মালামাল কিনতে বাঁশখালী যাওয়ার মুহূর্তে বজ্রপাতের শিকার হন আক্কাস, করিমসহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস ও করিমকে মৃত ঘোষণা করেন এবং আহত ইমতিয়াজ ও রমিজকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামশ্য দেন।

অন্যদিকে একই সময়ে সাগরে মাছধরা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন পেকুয়ার মো. রমজান আলী। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...