মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত মো. ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।

​জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। ওই সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যুবদল নেতা মামুনুর রশীদ জানান,​ বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় স্পর্শ করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সঠিক সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ ঘটনা ঘটে।

​এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: হালিমা জানান, বিদ্যুৎপৃষ্টে যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মৃত্যু হয়েছে।

​পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশহী মো: রেজাউন্নবী জানান, পিডিবি কতৃপক্ষকে কোন ধরনের না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুৎতের একটি তার ছিঁড়ে যায়। ঘটনার পর পরেই পিডিবির লোকজন তাৎক্ষণিক ছুটে গেলেও ইমন নামের এক যুবক সচল লাইনে হাত দেন। এ কারণে বিদ্যুৎপৃষ্টে মারা গেছে।

তবে নিহত ইমনের প্রতিবেশী মো: মহিউদ্দিন অভিযোগ করেছেন, বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ার পর তাৎক্ষণিক পিডিবি কতৃপক্ষকে জানানো হয়। কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়নি।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন । প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের...