রবিবার, ২৮ জুন ২০২৬

ডাকাতের উপদ্রব: বন্যাক্রান্ত সিলেটবাসীর মরার উপর ঘাড়ার ঘা

- Advertisement -
Single page 1st Paragraph

বন্যায় তলিয়ে গেছে সিলেট-সুনামগঞ্জ বেশিরভাগ এলাকা। অনেকেরে বাড়িঘর প্রবল স্রোতের টানে বেমে গেছে অনেকের বাড়িঘর। সে সাথে গেছে টাকা পয়সা, প্রাণ বাঁচাতে অনেকে বাসাবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁয় নিয়েছেন। অনেকে আবার চলে গেছেন আত্মীয়ের বাড়িতে। এরই মধ্যে জেলার বেশ কয়েকটি উপশহরে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাত ধরতে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে সারারাত পাহারা দিয়েছেন এলাকাবাসী, জোরদার টহল ছিল পুলিশেরও। তবে পুলিশের বক্তব্য, ডাকাতের খবরটি গুজব।

শনিবার (১৯ জুন) দিনগত রাত ১টার পর থেকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে সিলেটের বিভিন্ন এলাকায়। এ সময় মসজিদের মাইক থেকে মাইকিং করে সকলকে সতর্ক করে দেয়া হয়। সেই সাথে পুলিশের একাধিক দলকে নগরে সাইরেন বাজিয়ে টহল দিতে দেখা গেছে। এলাকাবাসীও রাত জেগে দেশীয় অস্ত্র নিয়ে এলাকা পাহারা দিয়েছে। এলাকায় অপরিচিত কাউকে দেখলেই চলেছে জিজ্ঞাসাবাদ।

বর্তমানে সিলেট নগরের প্রায় ৮০ ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল ফোনের নেটওয়ার্কও বন্ধ, নেই ইন্টারনেট। মোমবাতি আর জ্বালানি তেলের সঙ্কটে অনেক বাসায় জ্বলেনি আলোও। এর মধ্যে টানা বৃষ্টি ও বজ্রপাত, চারদিক থেকে ঘিরে ধরছে পানি। নিরাপদ আশ্রয়ে যেতে বাড়ি ছেড়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে ডাকাতের হামলার খবর শুনে এলাকাবাসীর মাথায় যেনো বাজ ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, ডাকাতের হামলা ও আটকের খবর ছড়িয়ে পড়েছে। তবে কোথায় হামলা করেছে বা কারা আটক করলো তার কিছুই জানা যায়নি। উল্টে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফেসবুকেও ছড়িয়ে পড়ে ডাকাতের খবর। অনেকে লিখছেন, তাদের বাড়িতে ডাকাত আসছে। আবার অনেকে লিখছেন, বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জে গণহারে ডাকাতি হচ্ছে। অনেকে আবার লিখেছেন, ডাকাতের এই আতঙ্কের মধ্যে ছিঁচকে চোর সুযোগ নিতেই পারে।

এ নিয়ে পুলিশের দাবি, বন্যার কারণে এমনিতেই আতঙ্কিত মানুষ। এর মধ্যে ডাকাতির গুজব ছড়ানো হয়েছে। তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পুলিশ। কোথাও ডাকাতি বা এ ধরনের কোনো সঠিক খবর পাওয়া গেলে সিলেট মহানগর পুলিশের কন্ট্রোল রুমে (০১৩২০০৬৯৯৯৮) অথবা জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯ এ কল করার আহ্বান তাদের।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...