শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ।

পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশ।

ব্যাট হাতে নেমে ওপেনার সানজানা কাভিন্দির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে শ্রীলংকা। ৭ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করেন কাভিন্দি।

এছাড়া মিডল অর্ডার ব্যাটার উমায়াঙ্গনা পেইরিস অপরাজিত ২৮, ভিমোস্কা বালাসুরিয়া ২৩ এবং নেথমি উপেক্ষা ২২ রান করেন।

বাংলাদেশের ফারজানা ইয়াসমিন-নিশিতা আক্তার নিশি-জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম ১টি করে উইকেট নেন।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত।

দলীয় ২১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন শিরিনা খাতুন।

এরপর চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম। ২ বাউন্ডারিতে ৩৩ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন নিশি।

দলের রান একশ পার করে ও নিজের হাফ-সেঞ্চুরি তুলে থামেন সাদিয়া। ৩ চার ও ৫ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন তিনি।

দলীয় ১০৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে সাদিয়া যখন ফেরেন তখন জয়ের জন্য ২৮ বলে ৫০ রান দরকার ছিল বাংলাদেশের।

কিন্তু পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারায় হারতে হয় বাংলাদেশকে। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে জুনিয়র টাইগ্রেসরা।

শ্রীলংকার চামোদি হেরাথ ও চামুদি প্রাবোদা ২টি করে উইকেট নেন। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হন শ্রীলংকার কাভিন্দি।

এর আগে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালের টিকিট পায় শ্রীলংকা। এছাড়া ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে লিগ পর্ব থেকে বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের দৃষ্টিভঙ্গি ও মূল ভাবনা পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত...

সর্বশেষ

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...