সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পতেঙ্গা সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, জরিমানা ও গাড়ি জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এ সময় সাইকেল ট্র্যাকে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা ও একটি গাড়ি জব্দ করা হয়।

আজ সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গত ৯ অক্টোবর, শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নগরের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া একটি গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ ও নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স ও পতেঙ্গা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এ দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়েও আগ্রহী। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

জেলায় সেনাবাহিনীর উদ্যোগে আজ থেকে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে...

কল্পলোক আবাসিক এলাকায় খেলার মাঠ ও পার্ক সংস্কার কাজ উদ্বোধন

নগরের প্রতি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি...

সর্বশেষ

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে...

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

জেলায় সেনাবাহিনীর উদ্যোগে আজ থেকে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত...

কল্পলোক আবাসিক এলাকায় খেলার মাঠ ও পার্ক সংস্কার কাজ উদ্বোধন

নগরের প্রতি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ার অঙ্গীকার...

চিটাগাং সিনিয়রস’ ক্লাবে সিনেম্যাক্সের উদ্বোধন

চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৮ অক্টোবর ক্লাব...

শহরকে ভালোবাসলে নাগরিক দায়িত্বও পালন করতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহরকে...

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...