শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে জেলায় আজ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে শনিবার সকালে জেলা পরিষদ এনেক্স ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য শ্বাসত চাকমা রিংকু, বিটু চাকমা, সুপর্ণ দেব বর্মনসজ পরিষদের অন্যান্য সদস্য, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ জেলার ১০ উপজেলার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জনবান্ধব সরকার। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যেসব কর্মসূচি বাস্তবায়নের কথা দিয়েছিলেন, সরকার গঠনের পর থেকে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে। তারমধ্যে অন্যতম হচ্ছে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম। এ কর্মসূচি বাস্তবায়নে সকলকে অত্যন্ত সৎ থেকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে জরিপ কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের আনুগত্য ও সমর্থনের...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে...

সর্বশেষ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ...

চট্টগ্রামে দেশের প্রথম আলাদা সাইকেল ট্র্যাক উদ্বোধন

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক...

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...