শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন থাকা এই রাজনৈতিক নেতা আজ শনিবার (১০ অক্টোবর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় গত ৪ অক্টোবর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন; তৎকালীন ঐতিহাসিক সম্মেলনে সরাসরি ভোটাভুটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি।

এর আগে তিনি লিয়াকত-বাবু কমিটিরও সক্রিয় সদস্য ছিলেন। ছাত্ররাজনীতি শেষ করে পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

তাঁর আকস্মিক প্রয়াণে রাজনৈতিক অঙ্গন ও সাবেক সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের আনুগত্য ও সমর্থনের...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে...

সর্বশেষ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...

চট্টগ্রামে দেশের প্রথম আলাদা সাইকেল ট্র্যাক উদ্বোধন

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক...

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...