শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে দেশের প্রথম আলাদা সাইকেল ট্র্যাক উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটিকে দেশের প্রথম সাইকেল চলাচলের আলাদা ট্র্যাক হিসেবে বর্ণনা করেছে।

যানজট কমানো ও পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে। বন্দরনগরীর বিভিন্ন স্থানে এ ধরনের আরও সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

আজ শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। চার লেনের সড়কটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত।

সড়কের দুই পাশেই রয়েছে ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে। এতে সড়কের দুই পাশের যান চলাচলের পথ আলাদা হয়েছে।

সড়কের এক পাশে গাছপালা দিয়ে সাজানো হাঁটার পথের পাশেই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। ।

মেয়র বলেন, সাইকেল চলাচলের জন্য আলাদা লেন চালু হওয়ায় আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ বাড়বে এবং নগরবাসী আরও স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত হবে।

নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাও এ উদ্যোগের লক্ষ্য। সিটি কর্পোরেশন আশা করছে, এর ফলে নগরীর সৌন্দর্যও বাড়বে।

উদ্বোধনের পর অর্থমন্ত্রী, মেয়র, স্থানীয় সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাইকেল আরোহীরা নতুন ট্র্যাকটিতে সাইকেল চালান।

এই বিভাগের সব খবর

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী,...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রমের স্বীকৃতি পেয়েছে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির (বিএমএলএস)...

সর্বশেষ

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও...

সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

কুমিল্লার স্কুল ছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার...

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভানেথেম পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট...