বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় গত ২-৩ অক্টোবর ২০২৬ চট্টগ্রাম এলজিইডি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মুন্না’স একাডেমী প্রেজেন্টস ১ম বাংলাদেশ চ্যালেন্জার’স কাপ কারাতে প্রতিযোগিতা-২০২৬।
প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা, কারাতে এসোসিয়েশন ও কারাতে ক্লাব হতে ৪০ টি দলের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
৪০ টি দলের মধ্যে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের শাখা বিকেএফকেএস ২৭ টি স্বর্ন পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ফ্রেন্ডস ক্লাব ২২ টি স্বর্ন পদক পেয়ে রানারআপ হয়।
গত ২ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের বর্তমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) এ.জি.এম. মনিরুল হাসান সরকার, বিকেএফকেএস সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলার বর্তমান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আহমেদ ফরহাদ হোসেন, সহকারী পরিচালক, দূর্নীতি দমন কমিশন ( নোয়াখালী অন্ঞল), মুন্না’স একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান লেকচারার ইন্জিনিয়ার মহিবুল্লাহ হক মুন্না, বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউখাই এর সভাপতি জনাব শামসের আলম ভুঁইয়া, বিকেএফ সদস্য মোহাম্মদ রমজান, এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স ধারী কোচ ও বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শিহান এ বি রনির সার্বিক তত্বাবধান ও সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতার খেলা পরিচালনা ও রেফারীর দায়িত্বে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সকল লাইসেন্স ধারী রেফারীগণ।
বাংলাদেশ চ্যালেন্জার’স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস পাঁচলাইশ চ্যাম্পিয়ন
অনলাইন ডেস্ক

