মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য জেলা বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে।

সোমবার সকালে বান্দরবানের রাজার মাঠে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু, চর্মরোগ এবং নাক-কান-গলাসহ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

দূরদূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগী এবং তাদের স্বজনরা সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও সুস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এ ধরনের চিকিৎসা সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হবে।

স্থানীয় বাসিন্দারা বাসস’কে বলেন, দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ওষুধ সরবরাহের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও বান্দরবানের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

সেনাবাহিনীর দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রমে বান্দরবানের প্রান্তিক জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করছেন।

এই বিভাগের সব খবর

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন,  শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের...

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত মন্ত্রিসভায় গৃহীত অভিনন্দন প্রস্তাব গেজেট আকারে...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ...

সর্বশেষ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন,...

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং...

চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতেও...

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার কামাল উল আলম

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল...

বাংলাদেশ-মিয়ানমার সরাসরি নৌ-যোগাযোগ: বাণিজ্য ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও মিয়ানমার ভৌগোলিকভাবে একেবারে গায়ে গা ঘেঁষে থাকা...