শনিবার, ৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্রও ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার হোয়াইট হাউসে এএফপির এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডিজেল রপ্তানি বন্ধের বিষয়টি এখন আর বিবেচনায় নেই।

তিনি বলেন, ‘আসলে বিষয়টি কখনোই আলোচনায় ছিল না। তবে ইউরোপ যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই ভালো হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, আমি এ বিষয়ে অনুরোধ করেছিলাম। ইউরোপের কাছে প্রচুর ডিজেল রয়েছে এবং তারা বিশ্বের জ্বালানি সরবরাহে বড় ধরনের অবদান রাখবে—আমরাও রাখব।

তিনি বলেন, ‘আমরা ডিজেল রপ্তানি বন্ধ করছি না। যা করা উচিত, আমরা সেটিই করব।’

গত ২২ সেপ্টেম্বর ট্রাম্প প্রথমবারের মতো ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছিলেন। এমন নিষেধাজ্ঞা দেওয়া হলে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য ডিজেলের দাম কমতে পারত, তবে বিশ্বের অন্যান্য অঞ্চলে জ্বালানি সরবরাহের ওপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা ছিল।

এমনকি বৃহস্পতিবারও ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে। একই সময়ে তার প্রশাসন ইউরোপের দেশগুলোর ওপর তাদের মজুত থেকে জ্বালানি ছাড়ার জন্য চাপ দিচ্ছিল।

শুক্রবার জি-৭ভুক্ত দেশগুলো আগামী চার মাসে তাদের মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার বিষয়ে একমত হয়েছে।

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি উদ্বেগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ইরান যুদ্ধ এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...

ওষুধশিল্পের স্বাবলম্বিতা ও রফতানি বৃদ্ধি: সরকারের করণীয়

বিশ্বের দেড় শতাধিক দেশে ওষুধ পৌঁছে দেওয়া কিংবা ২০১৬...