দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

