শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১ ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্লাটুনটি পরিদর্শন করেন কর্ণফুলী রেজিমেন্টের এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা ফারদিন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলা বিভাগের প্রভাষক ও ১১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) মো. আবু তালেব।কলেজ বিএনসিসি প্লাটুনের ইনচার্জের নেতৃত্বে একদল ক্যাডেট তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় বিএনসিসির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রেজিমেন্ট এ্যাডজুটেন্ট কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি হাটহাজারী সরকারি কলেজ ও নাজিরহাট কলেজ প্লাটুনের নবাগত ক্যাডেট নির্বাচন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) মো. আবু তালেব, নাজিরহাট কলেজের পিইউও ড. দোলন কান্তি ভট্টাচার্যসহ সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান রেজিমেন্ট এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা ফারদিনকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...