শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আজ আইসিবি’র সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয়কে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত খুচরা বিনিয়োগকারী নির্ভর। অথচ বিশ্বের অধিকাংশ পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে পরিচালিত হয়। তাই বাংলাদেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অর্থমন্ত্রী আইসিবিকে প্রচলিত ধারা থেকে বেরিয়ে একটি সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দেন। একই সঙ্গে পুঁজিবাজার ও দেশের আর্থিক খাতের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গ তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের নীতিগত অবস্থান হলো, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের বিষয়ে তিনি বলেন, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস ও আইসিবিসহ পুঁজিবাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে।

‘নো পেপার ট্রানজ্যাকশন, নাথিং পেপার’ নীতির আওতায় এখন থেকে লিস্টিং আবেদন, অনুমোদন এবং সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

সম্প্রতি নিউইয়র্কে বিশ্বের ১৫টি বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। প্রাইভেট ফান্ড, জলবায়ু তহবিল ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বাংলাদেশে বৈশ্বিক পুঁজি আনার পরিবেশ তৈরি হচ্ছে।

দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের চর্চায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ব্যাংকনির্ভরতার বাইরে এসে আন্তর্জাতিক আর্থিক বাজারের আধুনিক ব্যবস্থাপনা ও চর্চার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে হবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আইসিবি তার দীর্ঘ অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে একটি আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে।

আইসিবির চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা...