রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী-খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

আজ শনিবার নগরীর কোতোয়ালি থানাধীন হযরত আমানত শাহ (রহ.) মাজারসংলগ্ন পুকুরে জাতীয় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং মৎস্যসম্পদ লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের বিচরণ ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকার, প্রজনন মৌসুমে মাছ ধরা এবং জলাশয় দূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আহাদ ও মাহবুব রহমান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, শাহজাদা এনায়েত উল্লাহ খান, শাহজাদা শাহিন খান, শাহজাদা মারুফ শাহ আল-আমানতী প্রমুখ।

এই বিভাগের সব খবর

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচিতে টিকা পায়নি—এমন ৬ মাস থেকে ৫ বছরের কম...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্রসহ ম্যাগাজিন, গুলি ও কার্তুজ...

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...