রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

প্রথম পর্যায়ের কর্মসূচিতে টিকা পায়নি—এমন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

আজ সকালে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভাগীয় পর্যায়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া এ ক্যাম্পেইন চলবে। এতে চট্টগ্রাম বিভাগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদ পড়া ১ লাখ ৯১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৪ হাজারের বেশি এবং চট্টগ্রাম মহানগরে ৩২ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় শিশুদের সুরক্ষায় দ্বিতীয় দফায় বিশেষ হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিক আমান, হাসপাতালের চিকিৎসক-নার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, এসআইএমও ডা. খাদিজা আহমেদ এবং ইউনিসেফের ন্যাশনাল কনসালট্যান্ট ডা. সরওয়ার আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী-খাল-বিলসহ...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্রসহ ম্যাগাজিন, গুলি ও কার্তুজ...

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

সর্বশেষ

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...