মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে প্রথম কোন ইভেন্টের পদকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে।

অন্যদিকে ১২ বছর পর পাকিস্তান নারী দল এশিয়ান গেমসে পদক পনুরুদ্ধার করলো। সর্বশেষ ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইনচন গেমসে পাকিস্তান স্বর্ণপদক লাভ করেছিল। চার বছর আগে ২০২২ হাংজু গেমসে পাকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেছিল বাংলাদেশ। সে হিসেবে পাকিস্তানের জন্য আজকের ম্যাচটাকে অনেকটাই প্রতিশোধের ম্যাচ বলা চলে।

নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার সর্বোচ্চ ৪৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে। ফাতিমা ৩০ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৪৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার গুল ফিরোজা ২৩ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রান সংগ্রহ করেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা, স্বর্ণা ও রিতু মনি ২টি করে উইকেট দখল করেছেন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস ৭ উইকেটে ১১৪ রানে গুটিয়ে যায়। শারমিন আক্তার ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তিনি ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে করেছেন ২৫ রান।

পাকিস্তানের উম্মে হানি ১০ রানে নিয়েছেন ৩ উইকেট।

পাকিস্তানী ব্যাটারদের যতটা আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করতে দেখা গেছে তা মোটেও চোখে পড়েনি বাংলাদেশের ব্যাটিংয়ে। ব্যাটিং সহায়ক উইকেট হলেও বাংলাদেশের কোন জুটি বড় হয়নি। বাংলাদেশের ৫০ রান আসে ১১.৩ ওভারে, এরপর ১৮.৪ ওভারে আসে শতরান।

বিশেষ করে পাওয়ার প্লেতে বাংলাদেশ মাত্র ২৫ রান সংগ্রহ করেছিল, বিনিময়ে হারিয়েছে ৩ উইকেট। ম্যাচ পরাজয়ের পিছনে পাওয়ার প্লেতে অন্তত ২০-২৫ রান কম হয়েছে বলে মন্তব্য করেছে দলের কোচ সারোয়ার ইমরান।

তিনি আরও বলেন, ‘দলের মানসিক সমস্যা এই মুহূর্তে বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া কাপে শ্রীলংকার কাছে হারের পর থেকে বাংলাদেশ যে আত্মবিশ্বাস হারিয়েছে তা ফিরিয়ে আনা জরুরী। এশিয়ান গেমসে চায়নার বিপক্ষে বৃষ্টির কারনে প্রথম ম্যাচটি খেলতে না পারায় দল ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে পদকের খুব কাছাকছি গিয়েও তা হাতছাড়া হওয়ায় পুরো দল হতাশ।’

গেমসের প্রথম দুইদিন একমাত্র কাবাডি পুরুষ দল ছাড়া কোন দলই বাংলাদেশকে সুখবর দিতে পারেনি। আজ দুটি পদকের সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে, একটি নারী ক্রিকেটে, অন্যটি কাবাডি পুরুষ দলের। নারী ক্রিকেটে ব্যর্থ হলেও বিকেলে কাবাডিতে জাপানকে হারাতে পারলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে, সাথে নিশ্চিত হবে অন্তত ব্রোঞ্জ পদক।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে বেপজা চেয়ারম্যানের নির্দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর উন্নয়নকাজ পরিদর্শন...