বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে বেপজা চেয়ারম্যানের নির্দেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর উন্নয়নকাজ পরিদর্শন এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এসময় বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শুনে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সোমবার পরিদর্শনকালে তিনি অর্থনৈতিক অঞ্চল দুটিতে বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এতে অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সেবা, নিরাপত্তা, নির্মাণকাজের মান, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা, কাস্টমস কার্যক্রম এবং দ্রুত পণ্য ছাড়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডিটিএ বিক্রয়, বন্ডেড সুবিধা, বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন বেপজা নির্বাহী চেয়ারম্যান।

পরে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর চলমান উন্নয়ন ও অবকাঠামোগত কাজ সরেজমিনে পরিদর্শন করেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে চলমান উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা, নিরাপত্তা-ব্যবস্থা জোরদার এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন বেপজা নির্বাহী চেয়ারম্যান।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...