সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে ট্রলিং, ক্ষুব্ধ সালমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ এখন যেন নিয়মিত ঘটনা। বিশেষ করে সন্তান জন্মের পর অভিনেত্রীদের শরীর নিয়ে শুরু হয় নানা মন্তব্য। এবার এই প্রবণতার বিরুদ্ধে সরব হলেন সালমান খান। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সন্তান জন্মের পর কোনো নারীর ওজন বাড়লে তাঁকে কেন কটাক্ষ করা হবে?

বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের দায়িত্বে থাকা সালমান সম্প্রতি এক প্রতিযোগীকে নিয়ে ইউটিউবার স্কাউটওপির করা মন্তব্যের প্রসঙ্গ টেনে অনলাইন ট্রলিংয়ের সংস্কৃতি নিয়ে কথা বলেন। তাঁর ভাষ্য, কাউকে ছোট করে বা অপমান করে যদি কেউ অর্থ উপার্জন করেন, তাহলে তাতে সেই ব্যক্তির মানসিকতার পাশাপাশি তাঁর পারিবারিক শিক্ষারও প্রকাশ ঘটে।

সালমান বলেন, মানুষের চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কটাক্ষ করার আগে ভাবা উচিত। তাঁর কথায়, ‘কাউকে নিচে নামিয়ে আপনি টাকা আয় করছেন। আসলে আপনি কীভাবে বড় হয়েছেন আর কী শিখেছেন, সেটাই মানুষকে দেখাচ্ছেন।’

এ প্রসঙ্গেই নারীদের সন্তান জন্মের পর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা কটাক্ষের কথা তোলেন সালমান। কারও নাম না নিলেও তাঁর মন্তব্যের সঙ্গে সম্প্রতি ক্যাটরিনা কাইফকে নিয়ে হওয়া ট্রলিংয়ের যোগ খুঁজে পেয়েছেন অনেকে।

মুম্বাইয়ের গণেশ উৎসবের অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করেন কেউ কেউ। সম্প্রতি মা হওয়া অভিনেত্রীর সন্তান জন্মের পরের শারীরিক পরিবর্তন নিয়েও শুরু হয় আলোচনা।

সালমান বলেন, ‘কেউ অন্তঃসত্ত্বা হলে তাঁকে কেন ট্রল করবেন? সন্তান ধারণের পর সবাই কিছুটা ওজন বাড়ায়। অন্তঃসত্ত্বা ছিলেন, তাই ওজন বেড়েছে। আবার সিনেমায় ফিরলে ফিট হয়ে যাবেন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন।’

ক্যাটরিনার প্রসঙ্গ ছাড়িয়ে সালমান নিজের বয়স ও চেহারা নিয়েও কথা বলেন। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর চেহারার পরিবর্তন নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি। ৬০ বছর বয়সে এসে আগের মতো তরুণ দেখাবেন, এমন প্রত্যাশার সমালোচনা করে তিনি বলেন, ‘বুড়ো হয়ে গেছি, অবশ্যই ৬০ বছর বয়স হয়েছে। সব সময় তো “ম্যায়নে পেয়ার কিয়া”র মতো থাকতে পারবেন না।’

তারকাদের বয়স বাড়াকে স্বাভাবিকভাবে নেওয়ার আহ্বান জানিয়ে সালমান আরও বলেন, নিজের চেহারা নিয়ে যাঁরা অসন্তুষ্ট, তাঁরা কেন অন্যের চেহারা ও ওজন নিয়ে মন্তব্য করতে সময় ব্যয় করেন, সেটিও তাঁর বোধগম্য নয়।

পর্বটিতে এ নিয়ে বেশ ক্ষুব্ধই দেখা যায় সালমানকে। একপর্যায়ে তিনি টুপি ও টি-শার্ট খুলে মেকআপ আর্টিস্ট রাজুকে ডাকেন। এরপর নিজের মেকআপও মুছে ফেলেন। চেহারা নিয়ে নিয়মিত মন্তব্য করা মানুষদের প্রতি এটি যেন তাঁর সরাসরি বার্তা—বয়স ও সময়ের সঙ্গে মানুষের চেহারা বদলাবেই, সেটিই স্বাভাবিক।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...