বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে পুরাতন পার্টসের চালানে পাওয়া গেছে ইঞ্জিন ও গাড়ির খণ্ডাংশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণার একটি চালান পরীক্ষার সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটরযন্ত্রাংশ এবং দু’টি গাড়ি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

চালানটি পরীক্ষা করেছে শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ বিষয়টি সুনিশ্চিত করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর সি-৯৭৬৬, গত ৩০ জুলাই ২০২৬-এর এ চালানে জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণা দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি এলাকায় লক করা হয়।

চালানটির আমদানিকারক চট্টগ্রামের চান্দগাঁওয়ের আরাকান রোডের মৈত্রী অটোমোবাইল। আর পণ্য খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট জে পি এক্সপ্রেস লিমিটেড।

কাস্টমস সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর চালানটি ‘ফোর্স কিপ ডাউন’ করার ব্যবস্থা নেওয়া হয়। এরপর দুই দিন ধরে চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটর পার্টস এবং দু’টি গাড়ি খণ্ডিত অবস্থায় পাওয়া যায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘোষণার সঙ্গে পরীক্ষায় পাওয়া পণ্যের সামঞ্জস্যসহ শুল্কায়নসংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হচ্ছে। এ বিষয়ে পরীক্ষণ প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনবিআর সূত্র জানিয়েছে, পরীক্ষায় পাওয়া পণ্য ও ঘোষণার মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে তা যাচাই শেষে প্রযোজ্য শুল্ক-কর ও আইনগত বিষয় নির্ধারণ করা হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকা বকেয়া আদায়ে মাঠে ৮ মনিটরিং টিম

চট্টগ্রাম ওয়াসা পরপর গত দুই মাসে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায়ের পরও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কাছে এখনো ২৫৯ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বিপুল এই...

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ,...

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা জরুরি: চসিক মেয়র

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি বলে গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু...

সর্বশেষ

চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকা বকেয়া আদায়ে মাঠে ৮ মনিটরিং টিম

চট্টগ্রাম ওয়াসা পরপর গত দুই মাসে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব...

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয়...

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা জরুরি: চসিক মেয়র

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিক...

মেসির শততম গোলে শিরোপা জিতলো মায়ামি

ইন্টার মায়ামির হয়ে ১১৫ ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ...

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত ১০ বছরের অতুন, চিকিৎসায় দরকার ৩০ লাখ টাকা

যে বয়সে কাঁধে স্কুলব্যাগ নিয়ে ছুটে বেড়ানোর কথা, বন্ধুদের...

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...