বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা জরুরি: চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি বলে গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড প্রয়োগ ও এডাল্টিসাইড ছিটানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করা হয়।

মেয়র জানান, চসিকের পক্ষ থেকে নিয়মিত লার্ভিসাইড ও এডাল্টিসাইড (মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত দুই ধরনের ভিন্ন কীটনাশক) প্রয়োগ এবং সচেতনতামূলক কার্যক্রম চলছে।

সকালে লার্ভিসাইড ও বিকালে এডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এসব কার্যক্রমের সুফল পাওয়া কঠিন।

বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করে। প্লাস্টিকের পাত্র, পলিথিন, ডাবের খোসাসহ পরিত্যক্ত বস্তুতে পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত বলেন, দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে।

যেমন হাসপাতালসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য সেবাকেন্দ্রে ডেঙ্গু রোগীদের জন্য ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা (এনএস-১) ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিটের প্রয়োজনীয়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকা বকেয়া আদায়ে মাঠে ৮ মনিটরিং টিম

চট্টগ্রাম ওয়াসা পরপর গত দুই মাসে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায়ের পরও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কাছে এখনো ২৫৯ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বিপুল এই...

চট্টগ্রাম বন্দরে পুরাতন পার্টসের চালানে পাওয়া গেছে ইঞ্জিন ও গাড়ির খণ্ডাংশ

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণার একটি চালান পরীক্ষার সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটরযন্ত্রাংশ এবং...

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ,...

সর্বশেষ

চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকা বকেয়া আদায়ে মাঠে ৮ মনিটরিং টিম

চট্টগ্রাম ওয়াসা পরপর গত দুই মাসে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব...

চট্টগ্রাম বন্দরে পুরাতন পার্টসের চালানে পাওয়া গেছে ইঞ্জিন ও গাড়ির খণ্ডাংশ

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস...

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয়...

মেসির শততম গোলে শিরোপা জিতলো মায়ামি

ইন্টার মায়ামির হয়ে ১১৫ ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ...

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত ১০ বছরের অতুন, চিকিৎসায় দরকার ৩০ লাখ টাকা

যে বয়সে কাঁধে স্কুলব্যাগ নিয়ে ছুটে বেড়ানোর কথা, বন্ধুদের...

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...