শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’ এর ব্যবস্থাপনায় গত ১২ সেপ্টেম্বর ‘ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম’ (মকাম, আখলাক, আমল) শীর্ষক মাসিক মাহফিল নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির কুঞ্জে আফিয়াতে অনুষ্ঠিত হয়। ‘দি মেসেজ’র সিনিয়র সদস্য জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাদরাসা–এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক ও শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুজিবুল হক।
তিনি বলেন, রাসূল ( দ.) এর উসিলায় জগৎ সৃষ্টি করা হয়েছে। তিনি না হলে আরশ ও ফরশ, লওহ ও কলম, বেহেশত ও দোযখ, গাছ ও পাথর এবং অন্যান্য সকল সৃষ্টি অস্তিত্ব পেতো না। মাহফিলে কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দা সিদরাতুল মুনতাহা, নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন রোকেয়া খানম রুকু এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। পরিশেষে মিলাদ কেয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মু’মিন মুসলমান এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
‘দি মেসেজে’র মহিলা মাহফিল
অনলাইন ডেস্ক

