সোমবার, ২৯ জুন ২০২৬

হালদায় তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে মা মাছ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে কার্প জাতীয় মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ- চট্টগ্রামের হালদা নদীতে তৃতীয়বারের মতো ডিম ছাড়লো মা মাছ।
আজ শুক্রবার সকাল থেকে প্রায় ২ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ডিম ছেড়েছে মা মাছ। ভোররাতে হালদা নদীর কয়েকটি স্থানে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মাছের কিছু ডিম সংগ্রহ করেছেন জেলেরা।
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হালদা নদীতে এই বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। দুই শতাধিক নৌকা দিয়ে জেলেরা বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর থেকে ডিম সংগ্রহ করছেন। শুক্রবার বিকেল পর্যন্ত ডিম সংগ্রহের কাজ চলছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এই বছরে তৃতীয়বারের মতো ডিম ছাড়লেও তা পর্যাপ্ত নয়, অল্প পরিমাণে ডিম ছেড়েছে। ভোররাত থেকে যারা ডিম সংগ্রহ করছেন তারা মোটামুটি ভালো পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন। তবে সে সময় নৌকার সংখ্যা কম ছিল। সকাল থেকে ২ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছে, তবে সকালে ডিমের পরিমাণ কম ছিল।
ডিম সংগ্রহকারী, উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কার্প জাতীয় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়ে। এবার ডিমের পরিমাণ কম হবার কারণ হিসেবে বছরজুড়ে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়ন হালদার পরিবেশ বিপর্যস্ত করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যানুসারে, হালদায় গতবার মাছের নিষিক্ত ডিম সংগ্রহের পরিমাণ ছিল ৮ হাজার ৫০০ কেজি। রেণু পোনা হয়েছিল ১০৫ কেজি। এর আগে ২০২০ সালে নদীতে ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ২৫ হাজার কেজি, যা এর আগের ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বছর এর আগের দুইবারে হালদা নদীতে প্রায় ৩ হাজার কেজি ডিম সংগ্রহ করেছিলেন জেলেরা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...