সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সুর নিকেতন ফেনীর আয়োজনে  হয়ে গেল অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সুর নিকেতন ফেনীর আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপারসহ বিএনপি জামাতের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরীকে গুণীজন সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে সমুদ্রের কন্ঠে তেলাওয়াত করেন সাংবাদিক নুরুল্লাহ কায়সার। গীতা পাঠ করেন সুর নিকেতনের সাধারণ সম্পাদক দোলন বনিক । এরপরে নজরুলের উপরে প্রবন্ধ পাঠ করেন কবি ও আবৃত্তিকার এ্যাডভোকেট সাইফুদ্দিন শাহিন।

উক্ত অনুষ্ঠানে ফেনীর ১১ জন গুণী ব্যক্তিদের কে সম্মাননা, ৫৪ টা সংগঠনকে ক্রেষ্ট প্রদানসহ মোট ১৮২ টি সম্মাননা প্রদান করা হয় । সকলের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার ফেনী। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন , কবি ওবায়েদ মজুমদার, জাসাস সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, যুবদল ফেনী সাবেক সভাপতি জসীমউদ্দীন, কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক লিটন। সাংবাদিক রবিউল হক রবি, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস । সন্ধ্যার পরে নৃত্যের ঝংকারে এবং গানের সুরে সুরে দর্শক হারিয়ে যায় বিনোদনের ভুবনে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় এবং সভাপতিত্বে ছিলেন জসিম মাহমুদ। উপস্থাপনায় ছিলেন: এফ আই ফিরোজী।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...