সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ খেলোয়াড়ই আজ প্রথমদিনের ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন।

পেসার শরীফুল ইসলাম বর্তমানে ছুটিতে রয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর তার ক্যাম্পে যোগ দেবার কথা রয়েছে। এদিকে আরেক পেসার হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়রা দেশে ফিরে এশিয়ান গেমসের দলে যোগ দিবেন।

২০তম এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। পুরুষদের টি২০ ক্রিকেট ইভেন্ট শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ-বি’র বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়ান গেমস মিশন শুরু করবে। গ্রুপ-বি’তে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।

পুরুষদের ক্রিকেট ইভেন্টে সর্বমোট ১৪টি দল অংশ নিবে। গ্রুপ পর্বের খেলা ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ১ অক্টোবর সেমিফাইনাল ও ৩ অক্টোবর ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ব্রোঞ্জ পদক জয় করেছিল। ২০১০ সালের পর এশিয়ান গেমসে প্রথমবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এবারের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।

দলীয় কর্মকর্তা সূত্রে জানা গেছে মিরপুরের অনুশীলন ক্যাম্পে মূলত ফিটনেস, ম্যাচ প্রস্তুতি ও দলীয় সমন্বয়ের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।

স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

এই বিভাগের সব খবর

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন...

সর্বশেষ

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...