সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন রয়েছে, সেগুলোর কোনোটিতেই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তাই যারা আগামীতে প্রার্থী হতে চান, তাদের অনুরোধ করব- আপনারা বিভ্রান্ত হবেন না।

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।

শিক্ষাগত যোগ্যতার বিষয়টি স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য যেমন কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, তেমনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য।

তবে বয়সসীমা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভোটার হওয়ার পাশাপাশি প্রার্থীর বয়স অন্তত ২৫ বছর হতে হবে।

সংসদ সদস্যদের উদাহরণ টেনে তিনি জানান, এমপি (জাতীয় সংসদ সদস্য) পদের জন্যই কোনো শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা নেই। এমনকি আমি নিজে যখন এমপি পদের মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, সেখানেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা ছিল না।

তিনি আরও বলেন, আইন বা সংবিধানে এমন শর্ত নেই। যেহেতু সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই, তাই স্থানীয় সরকারের পাঁচটি আইনেও আমরা তা রাখিনি। কারণ, এমন শর্ত দিলে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল হবে।

প্রতিমন্ত্রী বলেন, একজন সমাজসেবক প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও স্বশিক্ষিত হতে পারেন। কোনো দিন স্কুলে না গিয়েও আল্লাহ প্রদত্ত জ্ঞানের কারণে তার জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা থাকতে পারে। তাই সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষা করতেই সংসদ সদস্য নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও এই বাধ্যবাধকতা রাখা হয়নি।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...