বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, সফরের প্রথম দিনেই তার তাৎক্ষণিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার আইরিশ সরকার ও প্রতিবেশী মিত্র যুক্তরাজ্যকে অনেকটা অপ্রস্তুত করে দিয়ে ট্রাম্প অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, আয়ারল্যান্ডকে ঐক্যবদ্ধ অবস্থায় দেখতে তিনি ‘খুবই আগ্রহী’।

ঐতিহাসিকভাবে স্পর্শকাতর এই বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে ট্রাম্প বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে আলাদা থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও উত্তর আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণ শেষ পর্যন্ত ঘটবেই।

ট্রাম্পের এই মন্তব্যের পর উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যপন্থী গোষ্ঠীগুলো ও ব্রিটেনের কয়েকজন শীর্ষ রাজনীতিকের কাছ থেকে প্রতিক্রিয়া আসে।

বিতর্কিত এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প দেশটির পশ্চিম উপকূলের ডুনবেগে পৌঁছান। সেখানে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন গলফ কোর্সে অনুষ্ঠিত হচ্ছে আইরিশ ওপেন।

সফরের মূল কারণ এই গলফ টুর্নামেন্ট।
রোববার তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং একই দিন পরে ওয়াশিংটনের উদ্দেশে আয়ারল্যান্ড ছাড়বেন।

শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী মার্টিন ট্রাম্পকে জানান, ডুনবেগের ৭৮৪ জন বাসিন্দা ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন এলাকাটি কিনে বিনিয়োগ করায় ‘খুবই কৃতজ্ঞ’।
মার্টিন ওই এলাকায় ট্রাম্প ও তার পরিবারের সদস্যদেরকে স্বাগত জানান।

আয়ারল্যান্ডের এই প্রত্যন্ত এলাকায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন তার দুই ছেলে এরিক ও ডন জুনিয়র।

গত বছর ৮০ বছর বয়সী তাদের বাবা ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকে তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব পরিচালনা করছেন।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...