শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাউজান শাহনগরে মসজিদের উদ্বোধন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানের শাহনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল এবং শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদ প্রকাশ নগর মুড়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত১১ সেপ্টেম্বর রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে সুরাতুল আনআম শরীফ ও খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।

মাহফিলে সভাপতিত্ব করেন কদলপুর হামিদিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ ও শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুলহাজ আল্লামা হাফেজ আবু জাফর ছিদ্দিকী (মাদ্দাজিল্লুহুল আলী)।

প্রধান বক্তা ছিলেন মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ আল্লামা মিজানুর রহমান আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ আল্লামা মঈনুদ্দিন আল কাদেরী।

বিশেষ আলোচক ছিলেন হযরতুলহাজ মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী, প্রতিষ্ঠাতা, হযরত আবু বকর সিদ্দীক (রা.) সুন্নিয়া দাখিল মাদরাসা।
আমন্ত্রিত ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পাঠানপাড়ার হাফেজ ক্বারী মুহাম্মদ অলি উল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ রেজাউল করিম কাদেরী।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজনীতিবিদ ও সমাজসেবক এম. এ. হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সৈয়দ মনজুরুল হক, সফি কোম্পানি, আব্দুল ওয়াহেদ চৌধুরী, সৈয়দ তৌহিদুল আলম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ওসমান গনি চৌধুরী, সহ-সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, অর্থ সম্পাদক কমর উদ্দিন, মোহাম্মদ শফী শরীফ, মোহাম্মদ মুসলিম শরীফ, মাওলানা আবু বকর।

মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।...

সর্বশেষ

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...

অর্ধশতাব্দীর সীরতুন্নবী (সা.) আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মানুষের ঢল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আয়োজিত ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী...

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে...