সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের কাছে সেমিফাইনাল হেরে হতাশ নিগার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তৃতীয়বারের মতো নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

গতরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে টাইগ্রেসরা। এর আগে ২০১২ এবং ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। আবারও সেমি থেকে বিদায় নেওয়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে ভারত। চারবার জীবন পেয়ে ৬৪ রানে থামেন ভারত ওপেনার শেফালি ভার্মা। ৪০ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা আক্তার।

ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে টাইগ্রেস অধিনায়ক নিগার বলেন, ‘গত তিন ম্যাচের তুলনায় আজ আমাদের বোলিং খারাপ হয়েছে। আগের ম্যাচগুলোতে আমরা ভালো ফিল্ডিং করলেও আজ তা পারিনি। বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। সম্ভবত চাপের কারণেই এমনটা হয়েছে। পুরো দলের জন্যই বাজে দিন ছিল।’

দলের ব্যাটিং নিয়ে নিগার বলেন, ‘আমরা চেয়েছিলাম তাদের এমন স্কোরে আটকে রাখতে যা তাড়া করা আমাদের সম্ভব। কিন্তু পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল না।’

টাইগ্রেস দলনেতা আরও বলেন, ‘আমার মনে হয় আমরা অনেক কিছুই অর্জন করেছি। তবে একটা বিষয়, আমরা কিছুটা রক্ষণাত্মক ক্রিকেট খেলেছি। আগামীতে আমরা আরও আক্রমণাত্মক ও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।’

সেমিফাইনালে হারার আগে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...