শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শাহাদাত

গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। যতবারই এদেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কখনো আপস করেনি। গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। তিনি বুধবার কানাডা টরন্টোর ড্যানফোর্থে একটি রেস্টুরেন্টে কানাডা বিএনপি পশ্চিম, অন্টারিও বিএনপি এবং টরন্টো সিটি বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন ধারা সূচনা করেন। একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. মাহমুদ তপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক। বক্তব্য রাখেন অটোয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন, মঈন উদ্দিন চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।...

সর্বশেষ

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...

রাউজান শাহনগরে মসজিদের উদ্বোধন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

রাউজানের শাহনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশ্শান মিলাদ...

অর্ধশতাব্দীর সীরতুন্নবী (সা.) আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মানুষের ঢল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আয়োজিত ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী...