শনিবার, ২৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবু সালেহ মাহফুজ আহমেদের স্ত্রীসহ ৮ বছর বয়সী শিশু কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বলেন, ডাকাতরা দোকানে ঢুকে তাকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) আমেরিকার সময় দুপুরে আটলান্টা শহারের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...